Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

লানছাং-মেকং সহযোগিতা বৈঠকে যোগ দিতে আসা ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ওয়াং ই’র পৃথক বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
লানছাং-মেকং সহযোগিতা বৈঠকে যোগ দিতে আসা ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ওয়াং ই’র পৃথক বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং এবং কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। একাদশ লানছাং-মেকং সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তারা চীন সফরে এসেছেন।

লে হোয়াই ট্রুংয়ের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দুই দেশের রাজনৈতিক দল ও রাষ্ট্রের শীর্ষ নেতাদের সরাসরি দিকনির্দেশনায় চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গঠনের উদ্যোগ আরও গভীর ও বাস্তবমুখী হয়েছে। উদীয়মান শিল্পের বিকাশে নতুন সুযোগ কাজে লাগানো, পর্যটন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক সফলভাবে আয়োজনের ক্ষেত্রে পরস্পরকে সমর্থন দিতে চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করতে আগ্রহী।

লে হোয়াই ট্রুং চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক দল ও রাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়ন, উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার এবং বাস্তবভিত্তিক সহযোগিতায় আরও বেশি সাফল্য অর্জনে ভিয়েতনাম আগ্রহী।

কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখনের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, নতুন যুগে চীন-কম্বোডিয়া সর্বকালীন অভিন্ন কল্যাণের সমাজ গঠনের উদ্যোগ ধারাবাহিকভাবে আরও গভীর ও বাস্তবমুখী হচ্ছে। দুই পক্ষের উচিত পরবর্তী পর্যায়ের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সফর বিনিময়ের প্রস্তুতি একসঙ্গে এগিয়ে নেওয়া এবং অবকাঠামো ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার করা।

প্রাক সোখন বলেন, চীন কম্বোডিয়ার সবচেয়ে বিশ্বস্ত অংশীদার। দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, উন্নয়ন কৌশলের সমন্বয় বাড়ানো এবং দ্বিপক্ষীয় আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতার মান আরও উন্নত করতে কম্বোডিয়া আগ্রহী।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.