Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

শিক্ষা সহযোগিতা বাড়াতে চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে সচিবের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
শিক্ষা সহযোগিতা বাড়াতে চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে সচিবের বৈঠক

চীনের হুবেই প্রদেশের শিক্ষা বিভাগের সাথে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধিদলের শিক্ষা সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক। অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াক উপস্থিত ছিলেন।

অন্যদিকে, হুবেই প্রদেশের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং সভাপতিত্ব করেন হুবেই প্রভিন্সিয়াল ডিপার্টমেন্ট অব এডুকেশনের উপ-মহাপরিচালক তুয়ান সুহুই। স্বাগত বক্তব্যে তিনি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় হুবেইয়ের সক্ষমতা তুলে ধরেন।

তিনি জানান, বর্তমানে হুবেইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। হুবেই প্রদেশ বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্টদের স্বাগত জানাতে আগ্রহী।

এছাড়া তিনি শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সাথে বহুমুখী শিক্ষা সহযোগিতা গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নের অগ্রাধিকারের দিকগুলো তুলে ধরে সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ফলোআপ সহযোগিতা ত্বরান্বিত করতে এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষের একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষর করা উচিত।

তিনি শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি প্রসারিত করা এবং হুবেইয়ে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, ভবিষ্যৎ সংলাপ ও সহযোগিতার জন্য হুবেইয়ের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষা সহযোগিতা বাস্তবায়নের বিভিন্ন বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করে। তারা বাংলাদেশ ও হুবেই প্রদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্পগুলো এগিয়ে নিতে সম্মত হন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.