নভেম্বর ৭: ‘সভ্যতার পারস্পরিক শিক্ষা আন্তর্জাতিক ফোরাম ২০২৬’ ৯ থেকে ১০ নভেম্বর ম্যাকাওতে অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ ও অঞ্চলের সরকারি বিভাগের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিতরা ম্যাকাওতে একত্রিত হয়ে সভ্যতার উত্তরাধিকার, আন্তঃদেশীয় সাংস্কৃতিক বিনিময় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। দুই দিনব্যাপী এই ফোরামে প্রায় ৪০টি বিশেষ বক্তৃতার আয়োজন করা হবে, যা ম্যাকাওকে চীন ও পর্তুগিজভাষী দেশগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং চীন-পশ্চিম সাংস্কৃতিক বিনিময় প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে আরও কাজে লাগাবে।
এই ফোরাম চলাকালীন, চীন ও পর্তুগিজভাষী দেশগুলোর মধ্যে সভ্যতার বিনিময় এবং সাংস্কৃতিক উত্তরাধিকার ও প্রচারের পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এই ফোরামের মনোযোগ আকর্ষণকারী বিষয়। অংশগ্রহণকারী অতিথিরা বিভিন্ন অঞ্চল ও পেশাগত ক্ষেত্র থেকে ডিজিটাল প্রযুক্তির বিকাশের প্রেক্ষাপটে কীভাবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক বিনিময় ও সভ্যতার উত্তরাধিকার এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা করবেন।
জানা গেছে, প্রথম সভ্যতার পারস্পরিক শিক্ষা আন্তর্জাতিক ফোরাম ২০২৫ সালের ডিসেম্বরে ম্যাকাওতে অনুষ্ঠিত হয়, যা বিভিন্ন দেশ ও অঞ্চলের সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও পণ্ডিতদের আকর্ষণ করে। সেখানে ২০টিরও বেশি বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয় এবং ‘সভ্যতার পারস্পরিক শিক্ষা ও উত্তরাধিকার-উদ্ভাবন: ম্যাকাও উদ্যোগ’ প্রকাশিত হয়।
ম্যাকাও দীর্ঘদিন ধরে চীনা ও পশ্চিমা সংস্কৃতির মিলনস্থলের একটি গুরুত্বপূর্ণ জানালা। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের সাংস্কৃতিক ব্যুরো জানায়, ফোরামের মাধ্যমে বিভিন্ন দেশ ও অঞ্চলের বিশেষজ্ঞ ও পণ্ডিতদের একত্রিত করে সভ্যতার উত্তরাধিকার ও আন্তঃসাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা গভীরতর করা এবং আন্তর্জাতিক সভ্যতা সংলাপে ম্যাকাওয়ের প্ল্যাটফর্ম ভূমিকা আরও কাজে লাগানো হবে।
জিনিয়া/তৌহিদ/তুহিনা