Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সরাসরি আকাশপথে যুক্ত হলো উহান ও জাকার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সরাসরি আকাশপথে যুক্ত হলো উহান ও জাকার্তা

এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য চীনের হুপেই প্রদেশের রাজধানী উহানের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সরাসরি যোগাযোগে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। রোববার উহান থেকে জাকার্তার উদ্দেশ্যে প্রথম যাত্রীবাহী বিমান উড্ডয়নের মাধ্যমে এই সরাসরি রুটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উহান থিয়ানহ্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে 'ফ্লাইট এমএফ ৮৬৮৩’ জাকার্তার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। দুই শহরের মধ্যে এটিই প্রথম সরাসরি আকাশপথের সংযোগ।

উহান-জাকার্তা রুটে অত্যাধুনিক 'বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স' বিমান চলাচল করবে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন সোম, বুধ, শুক্র এবং রোববার এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উহান থিয়ানহ্য আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সরাসরি রুটটি চালুর ফলে ইন্দোনেশিয়ার প্রধান শহরের সাথে উহানের সরাসরি যাত্রী পরিবহনের দীর্ঘদিনের ঘাটতি পূরণ হলো।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.