Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

সিচাংয়ে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিচাংয়ে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৫৫০ মিটার উচ্চতায় একটি ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করেছে চীন। এটি শুরু হয়েছে দেশটির পাহাড় ঘেরা সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরের তামসুং কাউন্টিতে। সোমবার এ তথ্য জানিয়েছে চীনের জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ।

এই প্রকল্পে ‘প্যারাবোলিক ট্রাফ’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেখানে সূর্যের তাপ সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন হবে। এ ছাড়া তাপ পরিবহনের জন্য ব্যবহার করা হবে ‘থার্মাল অয়েল’। পাশাপাশি কেন্দ্রটিতে প্রায় ২ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের বিশাল আয়না ক্ষেত্র (মিরর ফিল্ড) থাকবে।

রাতেও বিদ্যুৎ উৎপাদন চালু রাখতে ৬ ঘণ্টার ‘মোল্টেন সল্ট’ বা গলিত লবণভিত্তিক শক্তি সংরক্ষণ ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি এটি ৪০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর প্যানেল প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে, ফলে অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ করা যাবে।

অনেক উঁচু, কম অক্সিজেন ও তীব্র ঠাণ্ডার কারণে এলাকাটিতে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। তাই বছরে শুধু এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত নির্মাণকাজ চলবে। শ্রমিকদের সুরক্ষায় প্রকল্প এলাকায় থাকবে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অক্সিজেন সরবরাহ এবং হাইপারবারিক চেম্বার।

প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চালু হলে বছরে প্রায় ৭১ কোটি ৯০ লাখ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে প্রতি বছর প্রায় ২ লাখ ১৬ হাজার ৯০০ টন কয়লা সাশ্রয় হবে এবং ৬ লাখ ৫২ হাজার ৩০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে।

এছাড়া, প্রকল্পটি এরইমধ্যে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং স্থানীয় অর্থনীতিতে প্রায় ৫২ লাখ ইউয়ান যোগ করেছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.