Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সিপিসির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান ওয়াং হুনিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিপিসির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান ওয়াং হুনিংয়ের

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির সদ্যসমাপ্ত পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনাগুলো গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং।

বুধবার সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং সংস্থাটির স্থায়ী কমিটির অধিবেশনের সমাপনী বৈঠকে বক্তব্যে এ আহ্বান জানান।

২৬ থেকে ২৯ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত ওই পূর্ণাঙ্গ অধিবেশনে দলের অভ্যন্তরীণ শাসনব্যবস্থাকে পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পরিচালনার বিষয়ে অবিচল থাকার একটি প্রস্তাব গৃহীত হয়।

ওয়াং বলেন, ‘পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনাগুলো গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়নকে সিপিপিসিসির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।‘

তিনি আরও বলেন, ‘সিপিপিসিসি-কে নিজেদের কাজে এসব নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, সদস্য ও অন্যান্য কর্মীদের কঠোরভাবে পরিচালনা করতে হবে এবং আচরণগত উন্নয়ন ও শৃঙ্খলা প্রয়োগের প্রচেষ্টার সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সমন্বিত করতে হবে।‘

পূর্ণাঙ্গ অধিবেশনে সিপিসির কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে বেইজিংয়ে দলের ২১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে।

ওয়াং বলেন, ‘এই কংগ্রেস সফলভাবে আয়োজনের অনুকূল পরিবেশ তৈরি এবং এর নির্দেশনাগুলো অধ্যয়ন, প্রচার ও বাস্তবায়ন করাই হবে সিপিপিসিসির ২০২৭ সালে কাজের মূল লক্ষ্য।‘

বৈঠকে বেশ কয়েকটি পদসংক্রান্ত সিদ্ধান্তও গৃহীত হয়।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.