Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

সিপিসি-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিপিসি-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া

নভেম্বর ১: বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের মতে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, যা সিপিসি-র সর্বাত্মক ও কঠোর দলীয় স্বশাসনের প্রতি আত্মবিশ্বাস ও সংকল্প প্রতিফলিত করে। পাশাপাশি, সিপিসি আত্মবিপ্লবে সাহসী এবং ক্রমাগত তার শাসনক্ষমতা উন্নত করছে, যা চীনা জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছে এবং দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করেছে।

লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের সচিব এবং জাতীয় পরিদর্শক সংস্থার মহাপরিচালক ভেংসাই ​​ফলসাভান বলেন, অধিবেশনে ‘সিপিসি-র কেন্দ্রীয় কমিটি কর্তৃক সর্বাত্মক ও কঠোর দলীয় স্বশাসন অব্যাহতভাবে এগিয়ে নেওয়া সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ গৃহীত হয়, যা খুব তাত্পর্যপূর্ণ। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে, সিপিসি ক্রমাগত আরও শক্তিশালী হয়েছে এবং দেশের উন্নয়নে কাজ করছে। লাওস ও চীন ‘কমরেড ও ভাই', এবং আমরা চীনা কমিউনিস্ট পার্টির সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের ওপর অত্যন্ত গুরুত্ব দিই।

মিসরীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আহমেদ শাবান বলেন, পূর্ণাঙ্গ অধিবেশনের ঘোষণাপত্রের বিষয়বস্তু এমন যেকোনো রাজনৈতিক দলের জন্য একটি সমৃদ্ধ ও অপরিহার্য শিক্ষা, যারা তাদের গণভিত্তি সুসংহত করতে এবং প্রবৃদ্ধি ও উন্নয়ন চায়। প্রেসিডেন্ট সি চিন পিং সর্বদা জনগণকে অগ্রাধিকার দেন এবং সিপিসি সর্বদা গণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলে। আমি বিশ্বাস করি, সিপিসি-র একের পর এক সাফল্যের এটাই মূল কারণ।

জাম্বিয়ার জাতীয় উন্নয়নের জন্য সংযুক্ত দলের উপ-মহাসচিব ইমেন্ডা বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে, সিপিসি দৃঢ়ভাবে সর্বাত্মক ও কঠোর দলীয় স্বসাশন এগিয়ে নিয়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে নিজেকে পরিশুদ্ধ ও উন্নত করছে, অবিরাম এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি করছে। আমার মতে, এটি সিপিসি-র সাফল্যের অন্যতম চাবিকাঠি।

রবার্ট মরিস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোরেত্তি বলেন, এই পূর্ণাঙ্গ অধিবেশনের ঘোষণাপত্র থেকে আমি জেনেছি, কঠোর শৃঙ্খলা সিপিসি-র ঐক্য ও মজবুত ভিত্তি নিশ্চিত করতে পারে, যা চীনকে তার নতুন পাঁচসালা পরিকল্পনার লক্ষ্যসমূহ অর্জন এবং আরও বৃহত্তর সাফল্য লাভের নিশ্চয়তা প্রদান করে।

রাশিয়ার এশিয়া-প্যাসিফিক স্টাডিজ সেন্টারের পরিচালক সানাকোয়েভ বলেন, এই পূর্ণাঙ্গ অধিবেশনের তাত্পর্য হলো, এতে দলের শাসনব্যবস্থা, সিপিসি-র শাসন ক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াবলীর পদ্ধতিগত বিন্যাস করা হয়েছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.