Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

হংকংয়ে বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন সম্মেলন ২০২৬ শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
হংকংয়ে বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন সম্মেলন ২০২৬ শুরু

টেকসই উন্নয়ন জোরদার এবং গ্লোবাল সাউথের সবুজ রূপান্তর এগিয়ে নেওয়ার লক্ষ্যে সোমবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে শুরু হয়েছে বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন সম্মেলন ২০২৬। এতে বিভিন্ন দেশের কর্মকর্তা, বিশেষজ্ঞ ও শিল্পখাতের নেতারা অংশ নিয়ে পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে দেওয়া বক্তব্যে চীনের পরিবেশ ও বাস্তুতন্ত্রবিষয়ক মন্ত্রী হুয়াং রুনছিউ বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিটি পর্যায় ও ক্ষেত্রে সবুজ উন্নয়নের ধারণা অন্তর্ভুক্ত করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।‘

তিনি বলেন, ‘মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে চীন সবুজ ও স্বল্প কার্বন-ভিত্তিক রূপান্তর এবং বাস্তুতন্ত্র ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করছে।

হুয়াং রুনছিউ আরও বলেন, ‘শিল্প ও প্রযুক্তিতে চীনের সক্ষমতাকে কাজে লাগিয়ে সবুজ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বিভিন্ন দেশের উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে গ্লোবাল সাউথের আরও বেশি দেশে সবুজ রূপান্তর বাস্তবায়নে সহায়তা করা হচ্ছে।‘

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী জন লি বলেন, ‘সবুজ অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে বেল্ট অ্যান্ড রোড অংশীদারদের পেশাদার সেবা দেওয়ার ক্ষেত্রে হংকংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব সেবার মধ্যে অর্থায়ন, প্রকল্প ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত।

সম্মেলনে ২০টিরও বেশি দেশের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেন।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.