Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

২০২৬ সালের প্রথম ৯ মাসে চীনের শ্রমবাজার স্থিতিশীল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
২০২৬ সালের প্রথম ৯ মাসে চীনের শ্রমবাজার স্থিতিশীল

চলতি বছরের প্রথম নয় মাসে চীনের শ্রমবাজার ও কর্মসংস্থান পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং বেকারত্বের হার প্রত্যাশিত সীমার মধ্যেই রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। সোমবার ব্যুরো কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে চীনের শহরগুলোতে গড় জরিপকৃত বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ, যা গত বছরের একই সময়ের হারের সমান।

বেইজিং ও শাংহাইসহ চীনের ৩১টি প্রধান বড় শহরেও একই ধরণের ইতিবাচক পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে। এসব বড় শহরের সেপ্টেম্বর মাসে জরিপকৃত বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশের আশপাশেই স্থিতিশীল ছিল।

জাতীয় পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক (সেপ্টেম্বর) শেষে নিজ অঞ্চলের বাইরে কর্মরত অভিবাসী শ্রমিকের সংখ্যা মোট ১৯ কোটি ২৭ লাখে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.