Tuesday, November 24, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

চীনের ইনস্টা৩৬০ প্রতিষ্ঠানের সাফল্যের রহস্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের ইনস্টা৩৬০ প্রতিষ্ঠানের সাফল্যের রহস্য

সাকিব সিকান্দার

চীনা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ইনস্টা৩৬০ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রযুক্তি প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনের কারণগুলো তুলে ধরেছেন। তিনি পণ্য উদ্ভাবন, দ্রুত উন্নয়ন এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার সক্ষমতাকে প্রতিষ্ঠানটির সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে বিশ্ববাজারে আরও বড় অংশীদারত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে দক্ষিণ চীনের শেনচেনে উদ্যোক্তা লিউ চিংকাং ইনস্টা৩৬০ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে স্মার্ট ক্যামেরার বিভিন্ন পণ্য নিয়ে ডিজিটাল যুগের উপযোগী ক্যামেরা নির্মাতাদের মধ্যে বিশ্বনেতৃত্বের অবস্থানে পৌঁছেছে ইনস্টা৩৬০।

আন্তর্জাতিক ডেটা সহযোগিতার (আইডিসি) এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্যানোরামিক ক্যামেরার বৈশ্বিক বাজারে ইনস্টা৩৬০ অংশীদারত্ব ৬৬ শতাংশ থেকে বেড়ে ৭২.৫ শতাংশে দাঁড়িয়েছে। এ পরিসংখ্যান এ খাতে প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান আধিপত্যের চিত্র তুলে ধরে।

প্রতিষ্ঠানটির ডুয়াল-লেন্স গিম্বল ক্যামেরা লুনা আল্ট্রাকে দ্য নিউইয়র্ক টাইমসের পরিচালিত পণ্য সুপারিশবিষয়ক সেবা ওয়্যারকাটারের পক্ষ থেকে ভ্লগিংয়ের অন্যতম সেরা ক্যামেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিকে ইনস্টা৩৬০ জানিয়েছে, চলতি বছর প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী পণ্য সরবরাহের সম্মিলিত পরিমাণ ১ কোটি ইউনিট ছাড়িয়েছে।

চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে লিন ব্যাখ্যা করেন, প্রতিষ্ঠানটির সর্বশেষ পয়েন্ট-অব-ভিউ বা স্পোর্টস ক্যামেরা সিরিজের সাহসী মূল্য নির্ধারণ কৌশল কীভাবে তাদের অন্যান্য প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করতে এবং বিশ্বজুড়ে আরও বেশি ভোক্তাকে আকৃষ্ট করতে সহায়তা করেছে।

তিনি বলেন, ‘বিশ্বের অ্যাকশন ক্যামেরার বাজারে গোপ্রো প্রভাবশালী প্রতিষ্ঠান। তাই আমরা আমাদের পণ্যের দাম তাদের পণ্যের দামের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ নির্ধারণ করেছি। ভোক্তারা পণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য বাড়তি দাম দিতে আগ্রহী। ফলে আমাদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের পণ্যের দাম শিল্পের প্রধান প্রতিষ্ঠানটির পণ্যের চেয়েও বেশি নির্ধারণ করা সম্ভব হয়েছে।‘

প্রতিষ্ঠানটি কীভাবে পরবর্তী সময়ে প্রতিযোগিতার চিত্র বদলে দিয়েছে, সে বিষয়ে লিউ বলেন, ‘শিল্পখাতের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় সফল হওয়ার মূল বিষয় হলো তাদের নিজস্ব কৌশলে হারানোর চেষ্টা করা নয়। বরং অন্যরা যেসব সমস্যার সমাধান করতে পারেনি, সেগুলোর সমাধান করতে পারাই বেশি গুরুত্বপূর্ণ।‘

নিজের চিন্তাভাবনা ও সাফল্যের কৌশল তুলে ধরে লিন বলেন, “এমন ‘সুস্থ প্রতিযোগিতা’ প্রয়োজন, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা মুখ্য হবে না। বরং পুরো শিল্প খাতের অগ্রগতিই হবে প্রধান লক্ষ্য।“

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.