Tuesday, November 24, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

অপরাধ দমন ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
অপরাধ দমন ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

অপরাধ প্রতিরোধ ও দমনের সক্ষমতা বাড়াতে এবং আইনের শাসনের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সব পক্ষের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর ও পাবলিক সিকিউরিটি মন্ত্রী ওয়াং সিয়াওহোং।

সোমবার বেইজিংয়ে ফৌজদারি বিচারব্যবস্থায় আইনগত সহায়তা বিষয়ক গ্লোবাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘চীন সব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার নীতি অনুসরণ করেছে এবং জনগণের বৈধ অধিকার ও স্বার্থ কার্যকরভাবে সুরক্ষিত রেখেছে।‘

ওয়াং বলেন, ‘চারটি বৈশ্বিক উদ্যোগ সক্রিয়ভাবে বাস্তবায়ন, আন্তর্জাতিক আইনের শাসন বজায় রাখা, জাতিসংঘের কর্তৃত্ব ও অবস্থান দৃঢ়ভাবে সুরক্ষিত রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব পক্ষের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। পাশাপাশি আইনের শাসনের অগ্রগতির সুফল যেন সব দেশের মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।‘

তিনি অভিন্ন উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নেওয়ার প্রচেষ্টা এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ যৌথভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

২৩ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের যৌথ আয়োজক চীনের বিচার বিভাগ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ওয়াং, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের নির্বাহী পরিচালক মনিকা জুমা অংশগ্রহণকারী দেশগুলোর আইনমন্ত্রী এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.