Tuesday, November 24, 2026
Live
বিশ্ব
Verified
৪ মিনিটে পড়া যাবে

সংবাদ পর্যালোচনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সংবাদ পর্যালোচনা

‘আত্ম-বিপ্লবের শক্তি: চীনা কমিউনিস্ট পার্টির সর্বাত্মক কঠোর শাসন ও বিশ্বের জন্য শিক্ষা’ শীর্ষক বৈশ্বিক সংলাপ সভা গ্লোবাল সাউথের বিভিন্ন দেশে অনুষ্ঠিত

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএন আয়োজিত ‘আত্ম-বিপ্লবের শক্তি: চীনা কমিউনিস্ট পার্টির সর্বাত্মক কঠোর শাসন ও বিশ্বের জন্য শিক্ষা’ শীর্ষক গ্লোবাল ডায়ালগ সভা সম্প্রতি ব্রাজিল, মেক্সিকো, মিয়ানমারসহ গ্লোবাল সাউথের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদেশে প্রচার কার্যক্রম, টেলিভিশন গোলটেবিল বৈঠক ও থিংক ট্যাংকের সেমিনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিজিটিএন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের মূল চেতনা তুলে ধরে।

এসব আয়োজনে বিভিন্ন দেশের রাজনৈতিক, শিক্ষাবিদ ও গণমাধ্যমের ব্যক্তিত্বরা অংশ নেন। তারা চীনা কমিউনিস্ট পার্টির শাসন পরিচালনার অভিজ্ঞতা এবং চীনের রাষ্ট্র পরিচালনা থেকে পাওয়া গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে গভীর মতবিনিময় করেন।

ব্রাজিলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশটির আন্তর্জাতিক রাজনীতি-বিষয়ক বিশেষজ্ঞ দিয়েগো পাওতাসো বলেন, সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি নতুন যুগে দল গঠনের ক্ষেত্রে উদ্ভূত নতুন চ্যালেঞ্জগুলো সামগ্রিকভাবে পর্যালোচনা ও গভীরভাবে বিশ্লেষণ করেছে। একই সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আত্ম-বিপ্লবের প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে।

ব্রাজিলীয় কমিউনিস্ট পার্টির ‘একবিংশ শতাব্দীর আন্তর্জাতিকতাবাদ’ ওয়েবসাইটের সম্পাদক ওয়েভারতোন ব্রিতো বলেন, দল গঠনের বিভিন্ন পদক্ষেপের মধ্যে দুর্নীতিবিরোধী অভিযানই সবচেয়ে পূর্ণাঙ্গ আত্ম-বিপ্লব। এটি সরাসরি দলের দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। ব্রাজিলের সমাজবিজ্ঞানী রিতা কইতিনিয়ো বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য। চীনের নীতিকৌশল, অর্থনৈতিক পরিকল্পনা ও সমাজতন্ত্র নির্মাণের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে এটিই মূল বিষয়।

থাইল্যান্ডে সিজিটিএন দেশটির থাই-চীনা সাংবাদিক সমিতির সঙ্গে যৌথভাবে ব্যাংককে একটি প্রচার সভার আয়োজন করে। থাইল্যান্ডে প্রতিষ্ঠিত ‘চায়না ক্লাসরুম’ ব্র্যান্ড প্রকল্পের ভিত্তিতে আয়োজিত এ সভায় চীনা কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের মূল চেতনা তুলে ধরা হয়।

মেক্সিকোতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মেক্সিকো কলেজের এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ প্রিসিলা মাখানিয়া বলেন, লাতিন আমেরিকার দেশগুলোর জন্য চীনা কমিউনিস্ট পার্টির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচিত অনেক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭৭ বছর ধরে ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দল কীভাবে দীর্ঘদিন নেতৃত্বের অবস্থান ধরে রাখতে পারে, উদ্ভাবনে সাহসী হতে পারে এবং আত্ম-বিপ্লবের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে—তা মেক্সিকোসহ লাতিন আমেরিকার দেশগুলোর জন্য শিক্ষণীয়।

মেক্সিকোর অর্থনৈতিক গবেষণা ও শিক্ষা কেন্দ্রের অধ্যাপক আদোলফো লাবোর্দে কারানকো বলেন, পাঁচসালা পরিকল্পনার মতো দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের জন্য শাসক দলের স্বচ্ছতা ও সংহতি বজায় রাখা জরুরি। এর মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়নের উপযোগী স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়।

কেনিয়ায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশটির ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ইউডিএ) জাতীয় যুবনেতা কারিউকি নগুনজিরি বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিনিময় ও সহযোগিতাকে ইউডিএ অত্যন্ত গুরুত্ব দেয়। দলটি চীনা কমিউনিস্ট পার্টির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী।

কেনিয়ার আন্তদলীয় যুব ফোরামের সমন্বয়ক কিদি মুয়াগা বলেন, রাজনৈতিক দলকে জনগণের আকাঙ্ক্ষা একত্রিত করে জাতীয় উন্নয়ন এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে হবে। চীনা কমিউনিস্ট পার্টি সব সময় জনকেন্দ্রিক চিন্তাধারা অনুসরণ করে আসছে, যা কেনিয়ার রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষণীয়।

কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ের কূটনীতি বিভাগের আফ্রিকা-চীনবিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক প্যাট্রিক মালুকি বলেন, আফ্রিকার দেশগুলো চীনা কমিউনিস্ট পার্টির সর্বাত্মক কঠোর শাসন পরিচালনার অভিজ্ঞতা থেকে অনেক উপকারী শিক্ষা নিতে পারে।

মিয়ানমারে সিজিটিএন দেশটির কৌশলগত ও আন্তর্জাতিক অধ্যয়ন ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে একটি সংলাপ সভার আয়োজন করে। এতে মিয়ানমারের চিন্তনকেন্দ্রের গবেষক ও গণমাধ্যম প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশ নেন।

অংশগ্রহণকারীরা চীনা কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বাত্মক কঠোর শাসন অব্যাহত রাখার বিষয়ে নেওয়া সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। তারা চীনা কমিউনিস্ট পার্টির অসাধারণ রাষ্ট্র পরিচালনার সক্ষমতা ও দায়িত্ববোধেরও প্রশংসা করেন।

তাদের মতে, এ আয়োজন চীন ও মিয়ানমারের মধ্যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়কে কার্যকরভাবে এগিয়ে নিয়েছে।

আরব দেশগুলোর জন্য সিজিটিএন দুটি সংলাপ সভার আয়োজন করে। ‘প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যের বিকাশ, সিল্ক রোডে নতুন গুণমান’ শীর্ষক চীন-আরব অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাবিষয়ক গোলটেবিল বৈঠকে ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের নীতি বিশ্লেষণ বিভাগের প্রধান হাইদার রামাহি, ওমানের ‘ভিউপয়েন্ট’ পত্রিকার প্রধান সম্পাদক খাতিম তাই এবং মিশরের একটি বস্ত্রপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রধান সাবরি জাইতুনসহ অনেকে অংশ নেন।

তারা চীনা কমিউনিস্ট পার্টির শাসন পরিচালনার কার্যকারিতা, ক্ষমতাসীন দলের স্থিতিস্থাপকতা এবং আন্তর্জাতিক দায়িত্ব কীভাবে চীন-আরব অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বাস্তব সুফলে রূপান্তরিত হয়, সে বিষয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া ‘নতুন যুগের জন্য চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা’ শীর্ষক আরেকটি সংলাপ সভায় চীন ও আরব দেশগুলোর বহু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। তারা চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার সুযোগ ও চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা মনে করেন, এসব সংলাপ সভা আরব দেশগুলোর রাজনৈতিক দলগুলোর জন্য চীনা কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের মূল চেতনা বোঝার এবং দলটির ‘আত্ম-বিপ্লব’ ও দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। চীন-আরব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং আরব দেশগুলোর অর্থনৈতিক রূপান্তরে সহায়তার ক্ষেত্রেও এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিয়ানমার ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন, ব্রাজিলের ২৪৭ নিউজ নেটওয়ার্ক ও ‘পেরনামবুকো ডেইলি’, কেনিয়ার ন্যাশনাল টেলিভিশন কেবিসি, টিভি৪৭, মাইশা টেলিভিশন ও টুকো নিউজ নেটওয়ার্ক, তানজানিয়ার চ্যানেল টেন টেলিভিশন এবং থাইল্যান্ডের ‘ডেইলি নিউজ’ ও ‘ফ্রন্টলাইন’ পত্রিকাসহ গ্লোবাল সাউথের বিভিন্ন গণমাধ্যম এসব আয়োজন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

জিনিয়া/ফয়সল/ফেই

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.