Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

পাঁচ বছর পর চীন-ভারতের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
পাঁচ বছর পর চীন-ভারতের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু
পাঁচ বছর পর চীন-ভারতের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু

নভেম্বর ৯ (রোববার) দুপুর ১টা ০২ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ৫৬৩ ফ্লাইটটি শাংহাই পুতং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪৮জন যাত্রী নিয়ে ভারতের দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে। এটি গত পাঁচ বছরের মধ্যে চীনের কোনো অভ্যন্তরীণ বিমান সংস্থা দ্বারা পরিচালিত চীন ও ভারতের মধ্যে প্রথম যাত্রীবাহী বিমান।

এই ফ্লাইটের মাধ্যমে চীনা বিমান সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে "চীন-ভারত রুট" পুনরায় চালু হলো। উদ্বোধনী ফ্লাইটে যাত্রী পরিবহনের হার ছিল ৯৫ শতাংশেরও বেশি। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের শাংহাই পুতং-দিল্লি রুটে এখন সপ্তাহে তিনবার—বুধবার, শনিবার ও রোববার—ফ্লাইট চলাচল করবে।

ভবিষ্যতে, বাজারের চাহিদার ওপর ভিত্তি করে রুটের সংখ্যা বাড়ানো হবে এবং চীন ও ভারতের মধ্যে যোগাযোগ বাড়াতে খুনমিং-কলকাতা রুট পুনরায় চালু করার এবং শাংহাই পুতং-মুম্বাই নতুন রুট চালু করার পরিকল্পনা রয়েছে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.