Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

中国向古巴捐赠生活物资

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
中国向古巴捐赠生活物资

কিউবায় চীনের সামগ্রী দান

অক্টোবর ৩০: কিউবায় অবস্থিত চীনা দূতাবাস গতকাল (বৃহস্পতিবার)হাভানা প্রদেশের প্লায়া সিটি সরকারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর একটি চালান দান করেছে। এই সামগ্রী একাকী বসবাসকারী বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা, শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের মতো অসহায় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে। এই হস্তান্তর অনুষ্ঠানে কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী এলিও রদ্রিগেজ, প্লায়ার মেয়র উইলিয়াম গার্সিয়া এবং কিউবায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হুয়া শিন উপস্থিত ছিলেন।

তাঁর ভাষণে হুয়া শিন বলেন যে, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ জ্বালানি অবরোধ এবং একতরফা নিষেধাজ্ঞার ক্রমাগত তীব্রতা কিউবার জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, এই দান করা সামগ্রী কিউবার অসহায় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে। ঠিক ২৮ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় টানা ৩৪তম বারের মতো একটি প্রস্তাব পাস করে যে, ‘কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং আর্থিক অবরোধ অবশ্যই বন্ধ করতে হবে।’ এটি কিউবার জনগণের বিজয় এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখার ক্ষেত্রে সব দেশের বিজয়। চীন কিউবার পক্ষে কথা বলা, সাধ্যমতো সহায়তা প্রদান এবং কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী কর্মকাণ্ড ও ক্ষমতার হস্তক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করে যাবে। ‘কিউবা কোনো হুমকি নয়, অবরোধই হুমকি।’

গার্সিয়া তার ভাষণে কিউবার প্রতি চীনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন যে, এই সহায়তা দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্ব ও সংহতির প্রতিফলন। তিনি দুই পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার আশা প্রকাশ করেন, যাতে এই সহযোগিতার সুফল স্থানীয় জনগণের উপকারে আসে। তিনি ২৮ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন অবরোধ অবসানের জন্য কিউবার গৃহীত প্রস্তাবে চীনের দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখা ও আন্তর্জাতিক সংহতি প্রসারে চীনের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

লিলি/তৌহিদ/স্বর্ণা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.