অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা

অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা

২৪ আগস্ট ২০২২ (বুধবার) থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা। ২২ আগস্ট ২০২২ (সোমবার) অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কীভাবে আরও ইফেক্টিভ করা যায় এই মুহূর্তে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইনস্ট্যান্টলি তো বাড়ানো সম্ভব হবে না। সে জন্য আলোচনা হয়েছে কতগুলো।

অফিস সময় পরিবর্তন

মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে জানান, ২৪ আগস্ট ২০২২ (বুধবার) থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে, সেগুলোর কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

তবে বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা নেই। বেসরকারি অফিসের সময়সূচি নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি।

তিনি আরো জানান, নির্দেশনা ইতোমধ্যে দেয়া হয়েছে, সব সরকারি অফিসে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে লাইট যতসম্ভব কম লাগলে যতটুকু চলবে এবং এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই মিটিংয়ে অংশ নিয়েছেন। ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সপ্তাহে ২ দিন

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে, উনিও নির্দেশনা দিয়ে দিচ্ছেন, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

২ দিন কোন কোন দিন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা উনারা (শিক্ষা মন্ত্রণালয়) পৃথকভাবে ঘোষণা করবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, উনারা দাপ্তরিক আদেশ জারি করবেন।

বিদ্যুৎ সাশ্রয় হবে ও যানজট কমবে

এসব সিদ্ধান্তের কারণে ২টা সুবিধা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, একটা হলো বিদ্যুৎ সাশ্রয় হবে, আরেকটা হলো ট্রাফিক জ্যামটাও কমবে।

এসব সিদ্ধান্ত কি বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে- জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়তো হবেই। দেখা যাক, পরবর্তী অবস্থা উন্নতি না হওয়া পর্যন্ত চলুক। সাথে সাথে ট্রাফিক জ্যামটাও একটা ডিস্টিবিউট হয়ে যাবে।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.