Sunday, July 19, 2026
Live
খবর
Verified
1 min read

মরেও শান্তি নাই! রাত হলেই কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাচ্ছে দুস্কৃতিকারীরা

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
মরেও শান্তি নাই! রাত হলেই কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাচ্ছে দুস্কৃতিকারীরা
মরেও শান্তি নাই! রাত হলেই কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাচ্ছে দুস্কৃতিকারীরা

গাজীপুরের কালিয়াকৈরের একটি কবরস্থান থেকে রাত হলেই কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অবস্থাটা এমন হয়েছে 'যেন মরে গিয়েও শান্তি নাই'।

বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে ময়লা আগাছা জমে রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই আগাছা পরিষ্কার করতে গিয়ে একাধিক কবর খোঁড়া দেখতে পাওয়া যায়। তারা কবরের ওপরের মাটি সরিয়ে দেখেন কোনো কঙ্কাল নেই। এ সময় এলাকাবাসী কবরস্থানে কিছু জামাকাপড় ও কবর খোঁড়ার সরঞ্জাম দেখতে পান।

ওই কবরস্থানের কোষাধ্যক্ষ সাদিক মিয়া মাষ্টার বলেন, রাতের অন্ধকারে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। মানুষের মৃত্যুর পর লাশের নিরাপত্তা যদি না থাকে তাহলে কেমন সমাজে বসবাস করছি আমরা।

এদিকে স্থানীয়দের দাবি, কঙ্কাল চুরি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং দোষীদের আইনের আওতায় আনা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কঙ্কাল চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা তদন্ত করেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.