Saturday, July 18, 2026
Live
খবর
Verified
1 min read

নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু
নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে মুরগিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা উভয়েই চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী। 

শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো: নাফিজ নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিস (২২) এবং একই গ্রামের বাদুয়ারচর পুরানপাড়ার আসাদুল ব্যাপারীর ছেলে স্বাধীন (১৯)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই বন্ধু আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিল। তারা উভয়েই আজকে শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্র থেকে এইচএসসির ব্যবসায় শিক্ষা শাখার মার্কেটিং পরীক্ষা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল।
 
বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এছাড়াও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.