আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ [আবেদন ফরম ও বিজ্ঞপ্তি]

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ [আবেদন ফরম ও বিজ্ঞপ্তি]

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ (Al Arafah bank scholarship 2023) প্রকাশিত হয়েছে। ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক বা ডিগ্রি/অনার্স পর্যায়ে পড়াশোনা করা মেধাবী ও অস্বচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের (বৃত্তি) জন্য আবেদন করতে পারবে।

মাসিক ৩,৫০০ টাকা করে বৃত্তি দেয়া হবে নির্বাচিত শিক্ষার্থীদের। এছাড়া এককালীন ৮০০০ টাকা (পাঠ্য উপকরণ বাবদ) দেয়া হবে।

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩

শিক্ষাগত যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগে বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫.০ এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৪.৮০ অথবা, অন্যান্য (ব্যবসায় শিক্ষা/মানবিক) বিভাগে বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৪.৮০ এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৪.৫০ থাকলে আবেদন করা যাবে।
  • প্রার্থীকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। বৃত্তির শতকরা ৭০ ভাগ প্রার্থী নির্বাচন করা হবে গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।

বৃত্তির টাকার পরিমাণ ও মেয়াদ

শিক্ষার স্তরবৃত্তির সময়কালমাসিক বৃত্তিএককালীন অনুদান
স্নাতক (অনার্স / ডিগ্রি)৩-৫ বছর৩৫০০ টাকা৮০০০ টাকা

মাসে ৩,৫০০ টাকা করে ৩-৫ বছর (নবায়নযোগ্য) মেয়াদে এ বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া পাঠ্য উপকরণের জন্য এককালীন ৮০০০ টাকা দেওয়া হবে।

বৃত্তির আবেদন

আবেদন করতে হবে https://www.aibl.com.bd/scholarship ওয়েবসাইটের মাধ্যমে ৩১ জুলাই ২০২২ তারিখের মধ্যে।

আল আরাফাহ ইসলামী ব্যাংক বৃত্তির আবেদনের নিয়ম

  • ১. যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন , তারা আল – আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির জন্য বিবেচিত হবেন না
  • ২. গ্রামীণ / অনগ্রসর , আদিবাসী এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তিরশতকরা ৭০ ভাগ নির্ধারিত থাকবে ।
  • ৩. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শতকরা ৫ ভাগ বৃত্তি সংরক্ষিত থাকবে ।
  • ৪. যে সকল আবেদনকারীর পিতা-মাতা / অভিভাবকের বার্ষিক আয় বছরে ২,৪০,০০০ টাকার ঊর্ধ্বে (মাসিক ২০,০০০ টাকা হিসাবে), তাদের আবেদনপত্র গৃহীত হবে না ।
  • ৫. ২০২১ সালের HSC / সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলেজ / বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আগ্রহী ও উপরোক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের অনলাইনে https://www.aibl.com.bd/scholarship এই লিংক থেকে আবেদন করতে হবে। বর্ণিত যোগ্যতা এবং শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  • ৬. সরাসরি / ডাকযোগে / কুরিয়ার-এর মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না ।
  • ৭. ২৭ জুলাই ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে
  • ৮. বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক / সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ (বিজ্ঞপ্তি)

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ [আবেদন ফরম ও বিজ্ঞপ্তি]

আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩

Al Arafah bank scholarship 2023 Application form

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.