Sunday, November 29, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেলে ২৮২ আসন বাড়ছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেলে ২৮২ আসন বাড়ছে

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেলে ২৮২ আসন বেড়েছে। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তিতে এই সিদ্ধান্ত চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। সম্প্রতি ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তিতে (সংশোধিত) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কোন মেডিকেলে কত আসন বাড়ানো হয়েছে তা উল্লেখ রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বর্তমানে বিজ্ঞপ্তিটি শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে (mefwd.gov.bd) পাওয়া যাচ্ছে।

এর আগে গত ১৯ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসাশিক্ষা-০১ অধিশাখার উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছিল, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তিতে ২৮২ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।

স্মারকের তথ্যমতে, ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ২ হাজার ৯৩০টি। আর এ সিদ্ধান্তের পর ওই আসন বেড়ে হলো ৩ হাজার ২১২টি।

কোন মেডিকেলে কত আসন বেড়েছে :

কোন মেডিকেলে কত আসন বেড়েছে
Medical seat plan 2021

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.