এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২১

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ২০২১

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঢাকা শিক্ষা বোর্ড থেকে গতকাল সোমবার (২২ মার্চ) কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড বলছে, কেন্দ্রসংক্রান্ত কোনো আবেদন থাকলে ২৪ মার্চ বেলা দুইটার মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর ফরম পূরণ শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলবে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। এরপর বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভাগভেদে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে। কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ২০১৯ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএসসি পরীক্ষা সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। আগামী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সেটি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকারের লক্ষ্য হলো সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া। কিন্তু সেটি শুরু করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে এ বছরের এসএসসি পরীক্ষা কবে শুরু হবে, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা হয়নি। শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হয়েছে।

>> ২০২১ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা : https://dhakaeducationboard.gov.bd/data/20210322165537521825.pdf

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.