Thursday, November 26, 2026
Live
খবর
Verified
২ মিনিটে পড়া যাবে

জেডটিই'র ৫-জি ম্যাসেজিং শ্বেতপত্র

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
জেডটিই'র ৫-জি ম্যাসেজিং শ্বেতপত্র

বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ইন্টারনেটের বানিজ্যিক ও গ্রাহক ভিত্তিক প্রযুক্তি নির্ভর টেলিযোগাযোগ সেবা প্রদানকারী জেডটিই করপোরেশন সম্প্রতি  প্রকাশ করলো তাদের ৫-জি ম্যাসেজিং এর শ্বেতপত্র। যা বিস্তারিত ভাবে জেডটিইর ৫-জি ম্যাসেজিং সলিউশনের ব্যাখ্যা দেয়। এই শ্বেতপত্রের উদ্দেশ্য হলো একটি ৫-জি কিলার সার্ভিস নির্মাণের মাধ্যমে জনগণ এবং অন্যান্য শিল্প ক্ষেত্রে আরো উন্নত সেবা প্রদান করা।

ম্যাসেজিং সেবাটি হলো অপারেশনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের সেবা। জেডটিই তার ৫-জি নেটওয়ার্ক প্রযুক্তির উৎকর্ষে ৫-জি ম্যাসেজিং সলিউশনের নেতৃত্ব নিয়েছে। নতুন প্রযুক্তির বিকাশ, মান উন্নয়ন ও ৫-জি নেটওয়ার্কের টার্মিনাল উন্নয়নের মাধ্যমে ৫-জি ম্যাসেজিংকে তিনটি ক্যাটাগরির ম্যাসেজিং সেবায় ভাগ করা হয়েছে।

৫-জি ক্ষুদ্র ম্যাসেজিং সেবা (এসএমএস) : থ্রি-জি পিপি টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এবং টার্মিনালের ক্ষমতানুসারে ৫-জি নেটওয়ার্ক এস এম এস এর পাশাপাশি এ এন এস (নন এ্যাক্সেস স্ট্রাম) কেও সমর্থন করে। যে টি মূলত ৫-জি এন আর এ্যাক্সেস অনুসারে এস এম এস এর একটি ফংশন। ৫-জি এস এম এস ব্যবস্থায় এখনো প্রাথমিক এস এম এস সেবা উপভোগ করা যায় আর সাথে থাকছে সেই চিতাচরিত এস এম এস এর ফাংশন ও অভিজ্ঞতা ।

৫-জি উন্নত মিডিয়া ম্যাসেজিং : দীর্ঘদিন ধরেই প্রচলিত টেক্সট ম্যাসেজিং এর ফাংশন এবং অভিজ্ঞতা, ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারছিল না। আর সেই সাথে শিল্প প্রধান এ্যাপ্লিকেশন উন্নয়নে বাঁধা সৃষ্টি করছিল। ৫-জি যুগে প্রচলিত টেক্সট ম্যাসেজিং জি এস এম ইউ পি ২.৪ এ উন্নিত হয়েছে যার সাথে থাকছে উন্নত ৫-জি মিডিয়া ম্যাসেজিং এবং বানিজ্যিক ম্যাসেজিং সেবা। এর ফলে সম্পূর্ণ ভাবে সেবা ও ফংশন, বৈশিষ্ট্য অভিজ্ঞতা ও সেবার মানের উন্নয়ন ঘটেছে ।

৫-জি ইন্টারনেট অফ থিং (আই ও টি) ম্যাসেজজিং :  ৫-জি আই ওটি  ম্যাসেজিং এর মান ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো ব্যাপক ভাবে যোগাযোগ, স্বল্প ব্যান্ডউইথের ব্যবহার এবং লাইটওয়েট।৫-জি আই ওটি ম্যাসেজিং বানিজ্যিক এ্যাপ্লিকেশনের মাধ্যমে বস্তুর সাথে  মানুষের ও এ্যাপ্লিকেশনের বানিজ্যিক সংযোগ স্থাপনে সক্ষম হয়েছে।

জেডটিই বৈশ্বিক ৫-জি ম্যাসেজিং প্ল্যাটফরমে অন্যতম সরঞ্জাম বিক্রেতা। নেটওয়ার্ক নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি জেডটিইর বিশ্বের সবচেয়ে বড় ম্যাসেজিং প্ল্যাটফরমে দূর্দান্ত বানিজ্যিক অপারেশন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। যেখানে একক ল্যানের মাধ্যমে ১০০ মিলিয়ন ব্যবহারকারীকে সেবা ও বিশাল টার্মিনাল কে খুব সূক্ষভাবে অভিযোজিত করা হয়। এছাড়া জেডটিই গত ৩ এপ্রিল ২০২০, হাংজু চীনে, তাদের প্ল্যাটফরম থেকে বিশ্বের প্রথম ৫-জি ম্যাসেজ প্রদান করে। ভবিষ্যতে জেডটিই টেলিযোগাযোগ খাতের সমৃদ্ধির জন্য অপারেটরদের টেলিযোগাযোগ ইকোসিস্টেম ২.০ তে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্বেতপত্রটি ডাউনলোড করলে নিচের লিংকটিতে ক্লিক করুন : https://res-www.zte.com.cn/mediares/zte/Files/PDF/white_book/202102251538.pdf

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.