জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক সম্মেলনে পাকিস্তান লেবাননের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। পাকিস্তানি সূত্রে আজ (মঙ্গলবার) এ তথ্য জানা গেছে।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন বলেন, পাকিস্তান লেবাননের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানায়।
তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে উত্তেজনা প্রশমন, সংযম বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর জরুরি প্রয়োজনের ওপর জোর দেন।
লিলি/তৌহিদ/সুবর্ণা