এপ্রিল ১৪: মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি গত ছয় বছরে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরানের বৈঠক ব্যর্থ হওয়ার পর, এশিয়ায় দীর্ঘকাল ধরে এলএনজি সরবরাহের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার মার্কিন পক্ষের এক পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহের শেষ পর্যন্ত এশিয়ায় সরবরাহ হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৩০ দিনের গড় পরিমাণ ৬ লাখ টনের কম ছিল, যা ২০২০ সালের জুন মাসের পর সবচেয়ে কম।
মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তান কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পায়নি। কাতার- বিশ্বের শীর্ষ তিনটি এলএনজি রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম, মার্চ থেকে তার রপ্তানি পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অপরদিকে, ভারতে এলএনজি আমদানির ৩০ দিনের গড় পরিমাণ ২০ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়া এবং জাপানেও গত ছয় বছরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি সবচেয়ে কম পরিমাণে হয়েছে।
২০২৫ সালে হরমুজ প্রণালীর মাধ্যমে সরবরাহকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ৯০ শতাংশের গন্তব্য দেশ ছিল এশিয়া অঞ্চলের।
(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)