ভিয়েতনামের শীর্ষ নেতার চীন সফর শুরু
এপ্রিল ১৪: আজ (মঙ্গলবার) সকালে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং দেশটির প্রেসিডেন্ট তো লাম বেইজিংয়ে পৌঁছান।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে, তিনি মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চীন সফর করেন। সফরকালে সি চিন পিংয়ের সঙ্গে তো লাম আনুষ্ঠানিক বৈঠক করবেন।
২০২৫ সালের এপ্রিলে সি চিন পিংয়ের ভিয়েতনাম সফর চীন-ভিয়েতনাম "অভিন্ন কল্যাণের সমাজ"-কে একটি নতুন পর্যায়ে নিয়ে গিয়েছিল। তো লাম ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, এটি তার প্রথম বিদেশ সফর।
এই সফরের মাধ্যমে চীন তার ঐতিহ্যগত বন্ধুত্ব বজায় রাখতে এবং "চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব" আরও গভীর করতে চায়। চীন আশা করে যে, এর মাধ্যমে বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের উন্নয়ন ঘটবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় দুই দেশ একত্রে কাজ করবে। (শুয়েই/আলিম/জিনিয়া)