Tuesday, April 14, 2026
Live

চীন সরকার শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়: চীনা মুখপাত্র

চীন সরকার শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়: চীনা মুখপাত্র

আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন একটি নিয়মিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, "প্রতিবেদন অনুযায়ী, এর আগে ব্রাজিলের শ্রম মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করে, যেখানে বিওয়াইডি-সহ ব্রাজিলের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিয়োগদাতাদের ‘শ্রম শোষণ’-এর সাথে জড়িত বলে উল্লেখ করা হয়। সম্প্রতি ব্রাজিলের শ্রম আদালত রায় দিয়েছে যে, বিওয়াইডির বিরুদ্ধে ওই নির্ধারণ প্রক্রিয়াটি আইনসম্মত নয় এবং ব্রাজিলের শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, বিওয়াইডিকে সংশ্লিষ্ট তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে চীনের অবস্থান কী?"

জবাবে কুও চিয়া খুন বলেন, "আমরা বারবার জোর দিয়ে বলেছি, চীন সরকার শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সবসময় আইন ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়ে আসছে। চীন ব্রাজিলের সাথে সমতা, পারস্পরিক সুবিধা ও উইন-উইন সহযোগিতার ভিত্তিতে সব ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করতে ইচ্ছুক।"

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

外交部:中国政府高度重视保障劳动者合法权益

4月13日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者问,据报道,此前,巴西劳工部发布信息称将包括比亚迪在内的多家巴西境内企业和个人雇主列入涉“奴役劳动”名单。近日,巴劳工法院裁定针对比亚迪的上述认定程序不合法,巴劳工部已宣布将比亚迪移出相关名单。中方对此有何看法?

郭嘉昆表示,正如我们多次强调的,中国政府高度重视保障劳动者合法权益,一贯要求中资企业依法依规经营。中方愿继续同巴方一道,本着平等互利、合作共赢的原则,持续加强各领域交流合作。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.