Sunday, April 12, 2026
Live

সাত কলেজের পরীক্ষা হবে ওএমআর পদ্ধতিতে

সাত কলেজের পরীক্ষা হবে ওএমআর পদ্ধতিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে এই নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওএমআর পদ্ধতি চালু হলে দ্রুত সময়ে ফল প্রকাশ করা যাবে জানা গেছে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে কলেজে পাঠানো হয়েছে।

সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, করোনা পরবর্তী পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে। নতুন পদ্ধতিতে খাতা দেখা শেষ হওয়ার ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকার ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.