মাধ্যমিক স্কুলের টিউশন ফি নেয়ার অনুমতি সরকারের

মাধ্যমিক স্কুলের টিউশন ফি নেয়ার অনুমতি সরকারের

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের টিউশন ফি নেয়ার অনুমতি দিয়েছে সরকার। ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (dshe.gov.bd) পক্ষ থেকে এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল।

চিঠিতে আরো বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, নানা অজুহাতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করে। আশা করি, তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। যদি কেউ অতিরিক্ত ফি আদায় করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসার জায়গা নয়। 

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

ডেস্ক সম্পাদক

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.