Monday, August 31, 2026
Live
খবর
Verified
1 min read

১৫তম শিক্ষক নিবন্ধন ফলাফল প্রকাশ, ১১,১৩০ জন পাশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.8 (5)
১৫তম শিক্ষক নিবন্ধন ফলাফল প্রকাশ, ১১,১৩০ জন পাশ

১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ (১৫ জানুয়ারি ২০২০, বুধবার) প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য দেন।

চূড়ান্তভাবে পাস করেছে মোট ১১,১৩০ জন। এর মধ্যে-
১. স্কুল পর্যায় : ৯,০৬৩ জন।
২. স্কুল পর্যায়-২ : ৬১১ জন।
৩. কলেজ পর্যায় : ১৪৬৫ জন।

ফলাফল পাওয়া যাবে http://ntrca.teletalk.com.bd/result ওয়েবসাইটে।

এর আগে, এনটিআরসিএ কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ভাইভা শেষ হওয়ার পর ৬ জানুয়ারি ২০২০ থেকে প্রার্থীদের যাচাই বাছাই শুরু হয়। ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ (১৫ জানুয়ারি) প্রকাশের প্রস্তুতি কার্যক্রম শেষে বিকালের পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, গত ২৬ ও ২৭ জুলাই ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়, এতে ১৩,৩৪৫ জন পাস করেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ১০,৯৬৮ জন, স্কুল পর্যায়-২ এ ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১,৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর ভাইভায় স্কুল ও কলেজ পর্যায়ের ১৩,৩৪৫ জন অংশ নেন।

Rate This Article

4.8
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.