২য় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০ মে, সিলেটের পরীক্ষা পেছালো

২য় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০ মে, সিলেটের পরীক্ষা পেছালো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। ২০ মে তারিখে সিলেট জেলার পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে ৩ জুন নির্ধারণ করা হয়েছে।

২য় ধাপের জেলা ও উপজেলার তালিকা

২য় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ ও কেন্দ্রের সংখ্যা ৬৫৩। ২য় ধাপের যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে, সেগুলো হলো রাজশাহী, খুলনা, ফরিদপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর ও বরিশাল।

যেসব জেলার কিছু উপজেলায় পরীক্ষা হবে, সেগুলো হলো নওগাঁ (সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা, সাপাহার), নাটোর (বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর), সিরাজগঞ্জ (রায়গঞ্জ, শাহজাদপুর, সদর, তাড়াশ), কুষ্টিয়া (খোকসা, সদর, মিরপুর), ঝিনাইদহ (হরিণাকুণ্ডু, সদর, কালীগঞ্জ), যশোর (অভয়নগর, চৌগাছা, সদর, বাঘেরপাড়া), সাতক্ষীরা (সদর, দেবহাটা, কলারোয়া, কালীগঞ্জ), বাগেরহাট (মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া, শরণখোলা), জামালপুর (সদর, মাদারগঞ্জ, মেলান্দহ), ময়মনসিংহ (মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ত্রিশাল), নেত্রকোনা (খালিয়াজুরি, মদন, মোহনগঞ্জ, সদর, পূর্বধলা), কিশোরগঞ্জ (সদর, কুলিয়াচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া, তাড়াইল), টাঙ্গাইল (কালিহাতী, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর, বাসাইল), রাজবাড়ি (কালুখালী, গোয়ালন্দ, পাংশা), কুমিল্লা (দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট, তিতাস), নোয়াখালী (বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ, হাতিয়া), পিরোজপুর (নাজিরপুর, নেছারাবাদ, সদর), পটুয়াখালী (কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালি, দুমকি), সুনামগঞ্জ (দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর, তাহিরপুর), হবিগঞ্জ (সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ), কুড়িগ্রাম (ফুলবাড়ী, রাজারহাট, রাজীবপুর, রৌমারী, উলিপুর) ও গাইবান্ধা (সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ)।

বিশেষ নোটিশ

সিলেট জেলায় বন্যা পরিস্থিতির কারণে ২০ মে ২০২২ তারিখে সিলেট জেলায় অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সিলেট জেলার পরীক্ষা ৩ জুন ২০২২ তারিখ সকাল ১০.৩০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য জেলায় নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.