Friday, November 20, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

৪৩ তম বিসিএস আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
৪৩ তম বিসিএস আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ

৪৩ তম বিসিএস আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২১। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বৈঠকে ৪৩ তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৭ জানুয়ারি ২০২১ বিকালে পিএসসি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল ঘোষণার অনুমতি ও ৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা ২ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ৪৩ তম বিসিএস প্রিলিমিনারির পরীক্ষা ৬ আগস্ট ২০২১ তারিখ নির্ধারণ করা হয়েছে।

৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১,৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

৪৩ তম বিসিএসের আবেদন অনলাইনে করতে হবে http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। এই সাইটে বিজ্ঞপ্তিও পাওয়া যাবে।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.