Sunday, November 15, 2026
Live
খবর
Verified
১ মিনিটে পড়া যাবে

ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় প্রথম হিন্দু শিক্ষার্থী

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় প্রথম হিন্দু শিক্ষার্থী
ভারতের কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি পরীক্ষায় (কমন এন্ট্রান্স টেস্ট) মেধা তালিকায় প্রথম হয়েছেন শুভম যাদব। রাজস্থানের আলওয়ারের বাসিন্দা শুভম যাদব একজন হিন্দু শিক্ষার্থী। অমুসলিম ও কাশ্মীরের বাইরের কোনো শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো এ ধরনের কৃতিত্ব অর্জন করলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করছেন শুভম। ইসলাম ধর্মের ওপর গভীর জ্ঞানার্জনের জন্যই তিনি কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স টেস্টে অংশ নেন। শুভম ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘ইসলাম নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমার মনে হয়, এই ধর্মকেই সবচেয়ে বেশি ভুল বোঝে মানুষ। বিশ্বের অনেক রাষ্ট্রনেতাই এই ধর্ম নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। আর তা থেকেই এই বিষয়ের ওপর স্নাতকোত্তর করার কথা আমার মাথায় আসে। ব্যক্তিগতভাবে বলতে পারি, ধর্মীয় মেরুকরণের এই পরিবেশে আমি দুই ধর্মের মধ্যে সেতুবন্ধনের কাজ করতে চাই।’ শুভমের বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ। শুভম জানান, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে তার বাবাও তাকে উৎসাহ দিয়েছেন। ২০১৭ সালে রাজস্থানের আলওয়ারে পেহলু খান নামে এক গবাদি পশুর ব্যবসায়ীকে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করে। আর সেই আলওয়ারে বেড়ে উঠা শুভম ইসলামকে জানতে আগ্রহী হয়ে উঠেন।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.