৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৭ নভেম্বর ২০২৩ তারিখ থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর ২০২৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে PSC।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবিশ্যক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) আগামী ১৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটকের বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে চলতি বছরের ১৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

পরে চলতি বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।

নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ সংক্রান্ত নোটিশ

45th BCS written exam date notice PDF download link : https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/18eb5175_114a_4d33_9029_b4c711fd0e3c/bpsc_016.pdf

৪৫ তম বিসিএস লিখিত কবে?

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর ২০২৩ তারিখ থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানাবে পিএসসি।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.