Wednesday, November 4, 2026
Live
খবর
Verified
২ মিনিটে পড়া যাবে

ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?

ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে? এই প্রশ্ন এখন গোটা বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর। ছাত্রদের চলমান আন্দোলনের কারণে কিছু দিন পর পর ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে।

 

মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাত দিনের মাথায় আবার মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে।

 

৪ আগস্ট ২০২৪ (রোববার) দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর-জি সেবা বন্ধ করা হয়। সভাপতি এমদাদুল হক বলেন, ‘আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।’

 

বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।

 

 

ব্রডব্যান্ড ইন্টারনেট কি


ব্রডব্যান্ড ইন্টারনেট হচ্ছে RGB বা ইথারনেট তারযুক্ত ইন্টারনেট। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি থেকে তারের মাধ্যমে এই ইন্টারনেট কানেকশন নেওয়া হয়। তারের সঙ্গে রাউটার যুক্ত থাকে। রাউটার থেকে তারের মাধ্যমে ডেস্কটপ কম্পিউটার ও ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোন বা মোবাইল যুক্ত করে ইন্টারনেট চালানো যায়।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.