২০২৫ চীন আন্তর্জাতিক স্মার্ট কমিউনিকেশন ফোরাম উ’সিতে অনুষ্ঠিত

২০২৫ চীন আন্তর্জাতিক স্মার্ট কমিউনিকেশন ফোরাম উ’সিতে অনুষ্ঠিত
২০২৫ চীন আন্তর্জাতিক স্মার্ট কমিউনিকেশন ফোরাম উ’সিতে অনুষ্ঠিত

আজ (শনিবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চিয়াংসু প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে উ’সিতে ‘২০২৫ চীন আন্তর্জাতিক স্মার্ট কমিউনিকেশন ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে। চায়না মিডিয়া গ্রুপের ডেপুটি এডিটর-ইন-চিফ ও সিজিটিএন-এর এডিটর-ইন-চিফ ফ্যান ইউন এবং চিয়াংসু প্রাদেশিক পার্টি কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ও প্রচার বিভাগের মন্ত্রী সু ইং অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের পক্ষে বক্তৃতা দেন।

শাংহাই সহযোগিতা সংস্থার ডেপুটি সেক্রেটারি-জেনারেল ওলেগ কোপেলভ এবং উ’সির মেয়র জিয়াং ফেংও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। ফ্যান ইউন তার বক্তৃতায় বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন চীনের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বিশাল রূপরেখা তুলে ধরেছে। এটি নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বিশ্বব্যাপী সমৃদ্ধি ও উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। এই ফোরামের প্রতিপাদ্য হলো "নতুন সুযোগ, বুদ্ধিমান জয়-জয়"।

এর লক্ষ্য হলো একটি আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করা এবং স্মার্ট কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যাধুনিক বিষয়গুলো অন্বেষণ করা। সিএমজি বুদ্ধিমত্তার মাধ্যমে সমসাময়িক চালচিত্র তুলে ধরবে এবং চীনের আধুনিকায়নের গল্পটি প্রাণবন্তভাবে বলবে। সু ইং তার বক্তৃতায় বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে "চীনা সভ্যতার প্রচার ও প্রভাব বৃদ্ধি, প্রচারমাধ্যম ও পদ্ধতিতে উদ্ভাবন আনা এবং চীনের গল্প ভালোভাবে বলার" প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। এই ফোরাম নিঃসন্দেহে আন্তর্জাতিক যোগাযোগের ধারণা, প্রযুক্তি এবং প্রক্রিয়ায় উদ্ভাবনকে আরও উৎসাহিত করবে। চিয়াংসু এই ফোরামকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে, যার মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করা যাবে এবং সমগ্র যোগাযোগ ব্যবস্থার মান ও দক্ষতা উন্নত হবে।

ওলেগ কোপেলভ বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এআই শিল্পের টেকসই ও সুস্থ উন্নয়নকে উৎসাহিত করার জন্য এই সংস্থার কাঠামোর মধ্যে বেশ কিছু বহুপাক্ষিক চুক্তি প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মিডিয়া বিনিময় নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং মানুষে-মানুষে যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে, যা শেষ পর্যন্ত সমগ্র মানবজাতির উপকারে আসবে। চায়না মিডিয়া গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা, চিয়াংসু প্রদেশ এবং উ’সি সিটির কর্মকর্তারা, চীনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত, মিডিয়া কর্মী এবং বিভিন্ন শিল্প সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

 জিনিয়া/তৌহিদ

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.