Wednesday, May 20, 2026
Live

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিনের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ১৯ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের নির্ধারিত ছুটির তালিকা অনুসারে ২০ মে থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি ২০ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ছুটি শেষে প্রথম কর্মদিবসে প্রতিটি বিভাগ ও দপ্তরের উপস্থিতি-অনুপস্থিতির তথ্য কর্তৃপক্ষকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সঙ্গে ৩ জুন ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে সীমিত পরিসরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং মিষ্টি বিতরণের আয়োজন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের মূল অনুষ্ঠানমালা ছুটির পর যথারীতি আয়োজন করা হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.