Tuesday, July 28, 2026
Live

১৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিলো সরকার

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
১৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিলো সরকার
১৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিলো সরকার

১৯ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিলো সরকার। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫টি শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে ৬ জন উপাচার্য, ১১ জন উপ-উপাচার্য এবং ৮ জন কোষাধ্যক্ষকে নিয়োগ দেওয়া হয়েছে। সোম ও মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী তাদের দায়িত্ব, ক্ষমতা ও সুযোগ-সুবিধা নির্ধারিত হবে।

উপাচার্য হলেন যারা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হককে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইনকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (সাবেক ডিজিটাল বিশ্ববিদ্যালয়): ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়: উপ-উপাচার্য হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী নিয়োগ পেয়েছেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম প্রো-ভিসি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার উপ-উপাচার্য এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট): বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ট্রেজারার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সমাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন এবং প্রো-ভিসি হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সোবাহানকে নিয়োগ দেওয়া হয়েছে।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আক্তার বানু নতুন প্রো-ভিসি হয়েছেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন নতুন প্রো-ভিসি হয়েছেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা নতুন ট্রেজারার হয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.