তাইওয়ানের স্বদেশবাসীদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষাকে চীন সরকার সবসময় অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। আইন অনুযায়ী তাইওয়ানের বাসিন্দাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা হচ্ছে এবং তাদের কল্যাণ বাড়াতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও নীতিমালা আরও উন্নত করা হচ্ছে।
আজ (বুধবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটা জানান মুখপাত্র ছেন বিনহুয়া।
তাইওয়ান-সংশ্লিষ্ট বিনিয়োগ বিরোধের সমাধানে সমন্বয়ের বিষয় নিয়ে সংশ্লিষ্ট তথ্যও তুলে ধরা হয় সম্মেলনে।
সম্মেলনে ছেন বিনহুয়া আরও বলেন, বিভিন্ন অঞ্চল ও সরকারি বিভাগ তাইওয়ানের বাসিন্দাদের জন্য বাস্তবসম্মত কাজ করা, তাদের কল্যাণে উদ্যোগ নেওয়া এবং সমস্যা সমাধানে সহায়তার চেষ্টা করছে।
সংশ্লিষ্ট আইন, বিধিবিধান ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে তাইওয়ানের বাসিন্দাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় একটি সুসংহত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: সিএমজি