Sunday, September 27, 2026
Live

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় গেল চীনের দুই জায়ান্ট পান্ডা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় গেল চীনের দুই জায়ান্ট পান্ডা

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে চীনের দুই জায়ান্ট পান্ডাকে— ফিং ফিং ও ফু শুয়াং। রোববার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় এ দুই পান্ডা। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে নতুন করে ১০ বছরের জায়ান্ট পান্ডা সংরক্ষণ সহযোগিতা শুরু হচ্ছে।

২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা ফিং ফিংয়ের চোখের চারপাশের বড় কালো দাগ সহজেই নজর কাড়ে। গাছে চড়তে বেশ দক্ষ এই পান্ডাটি প্রায়ই গাছের ডালে বিশ্রাম নেয়। অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া নারী পান্ডা ফু শুয়াংয়ের মাথায় ছোট্ট একগুচ্ছ লোম এবং গোলগাল চেহারা রয়েছে। খাবার সংগ্রহেও বেশ দক্ষ এটি।

দুটো পান্ডাই সিছুয়ানের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে এসেছে। আটলান্টা চিড়িয়াখানার সঙ্গে চীনের পান্ডা সংরক্ষণ সহযোগিতার ইতিহাস ২৫ বছরের। ১৯৯৯ সালে লুন লুন ও ইয়াং ইয়াংকে পাঠানোর মধ্য দিয়ে শুরু হওয়া আগের সহযোগিতায় সাতটি শাবকের জন্ম হয়।

নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পান্ডা দুটির জন্য বাঁশ, কচি বাঁশ, আপেল ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। বিমানে তাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ও পরিচর্যাকারীরা। আটলান্টায় পৌঁছানোর পর কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে পান্ডা দুটি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.