চলতি বছরের শুরু থেকে চীনের আমদানি-রপ্তানি দ্রুত বাড়ছে এবং বাণিজ্যের পরিমাণ ও গুণগত মান—উভয় ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে। শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে চীনের পণ্য বাণিজ্যে আমদানি-রপ্তানির মোট পরিমাণ প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে ৫.১৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ২৭.৫ শতাংশ। এর মধ্যে রপ্তানি ছিল ৩.০৩ ট্রিলিয়ন ইউয়ান, যা ২৯.৬ শতাংশ বেশি। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২.১৩ ট্রিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪.৬ শতাংশ বেশি।
শুল্ক বিভাগের তথ্যে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের পণ্য বাণিজ্যের মোট আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৩৯.৯৪ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৮ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানি ছিল ২৩.২ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬.৪ শতাংশ বেশি। অন্যদিকে, আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১৬.৭৪ ট্রিলিয়ন ইউয়ানে, যা ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
এদিকে, মাসিক আমদানি-রপ্তানির প্রবৃদ্ধির হার টানা ছয় মাস ধরে দুই অঙ্কে রয়েছে।
সূত্র: সিএমজি