জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন বরাবরই ইউনেস্কোর একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং সংস্থাটি বর্তমানে বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে চীনের সঙ্গে আরও সহযোগিতা এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউনেস্কোর পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক শাহবাজ খান চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশংসা করেন। বিভিন্ন সভ্যতা সম্পর্কে বোঝাপড়া বাড়ানো এবং আজকের বিশ্ব সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দেন শাহবাজ খান।
ইউনেস্কো কর্মকর্তা বলেন, "জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য একটি অস্তিত্বের সংকট এবং অবশ্যই, যুদ্ধ ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জগুলো এখনও রয়ে গেছে, তাই বৈশ্বিক সভ্যতা উদ্যোগ-জিসিআই আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।"
শাহবাজ খান উল্লেখ করেন যে, কাগজ তৈরি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পর্যন্ত চীনের দীর্ঘ উদ্ভাবনের ঐতিহ্য তার সংস্কৃতি দ্বারা পরিচালিত এবং ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষা। তিনি বলেন যে, সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং ইউনেস্কোর মধ্যে বাস্তব সহযোগিতার ফলে কিছু গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগের জন্ম হয়েছে।
খান বলেন, বিশেষ করে গ্লোবাল সাউথ দেশগুলোর তরুণদের চীনে কৃষি ও অত্যাধুনিক প্রযুক্তি অধ্যয়নে সহায়তা করার জন্য যৌথভাবে বৃত্তি কর্মসূচি প্রতিষ্ঠা করা থেকে শুরু করে, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য চীনা গবেষণা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্ল্যাটফর্ম তৈরি করা পর্যন্ত—চীন সবসময়ই ইউনেস্কোর একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি বলেন, "গত মাসে আমাদের মহাপরিচালকের [খালেদ এল-এনানি] সফরকালে, আমাদের বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের আলোচনা হয়েছে, যা যৌথভাবে শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটাবে। এর চমৎকার উদাহরণ ইতোমধ্যেই রয়েছে, যেমন সাংহাইয়ের নতুন ইনস্টিটিউট (ইউনেস্কো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টেম এডুকেশন), যা বিশ্বের জন্য চীনের একটি অত্যন্ত বড় বিনিয়োগ।"
সিএমজি বাংলা