Wednesday, June 10, 2026
Live

কাপাসিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কাপাসিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
কাপাসিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধানদিয়া ও পোনাশাড়ি গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম।

জানা যায়, উপজেলার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া বটতলা গ্রামের মো: হারুনের মালিকানাধীন 'মেসার্স আর এল বি' এবং সিংহশ্রী ইউনিয়নের পোনাশাড়ি গ্রামের সাইফুল ইসলাম ও মামুনের মালিকানাধীন 'মেসার্স এম এস বি' নামক ইটভাটা দুটো দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। 

অভিযানকালে লাইসেন্স বিহীন ও অবৈধ ভাটা দুটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়া ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

অভিযানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আরেফিন বাদল, সহকারী পরিচালক মো: মিজানুর রহমান,পরিদর্শক রকিবুল হাসান,র‌্যাব-১ এর একটি বিশেষ দল, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের একটি টিম, গাজীপুর জেলা পুলিশ, কাপাসিয়া থানা পুলিশ, কাপাসিয়ায় কর্মরত ডিএসবির সদস্যরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.