Monday, May 4, 2026
Live

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ : এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ : এগিয়ে বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ : এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ২৯৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১৬৭টি আসনে লিড নিয়েছে দলটি।

সোমবার (৪ মে) সকাল থেকে ভোট গণনা শুরু হয়। প্রায় চার ঘণ্টা গণনার পর পাওয়া প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) ৮২টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে রয়েছে। তবে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এখনো কোনো আসনে লিড পায়নি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনার শুরুতে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা করা হবে।

ফলাফল নির্ধারণ করবে আগামী ৫ বছরের ক্ষমতা

আজকের ভোট গণনার ফলাফলের ওপর নির্ভর করবে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। দুপুরের মধ্যেই জয়-পরাজয়ের চিত্র অনেকটা স্পষ্ট হয়ে উঠবে, যদিও সম্পূর্ণ ফল পেতে কিছু কেন্দ্রে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

আলোচনায় ভবানীপুর আসন

সবচেয়ে বেশি নজর রয়েছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এই আসনের ফলাফলই নির্ধারণ করতে পারে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন।

গুরুত্বপূর্ণ প্রার্থীদের দিকে নজর

তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), দেবাশীষ কুমার (রাসবিহারী), নয়না বন্দ্যোপাধ্যায় (চৌরঙ্গী), কুণাল ঘোষ (বেলেঘাটা), শশী পাঁজা (শ্যামপুকুর) এবং মধুপর্ণা ঠাকুর (বাগদা)।

বিজেপির প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন রুদ্রনীল ঘোষ (শিবপুর), অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ), অর্জুন সিং (নোয়াপাড়া), তরুণজ্যোতি তিওয়ারি (রাজারহাট-গোপালপুর) এবং রত্না দেবনাথ (পানিহাটি)।

এছাড়া বাম ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়নদ্বীপ মিত্র, অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম, আবদুর রাজ্জাক মোল্লা এবং নওশাদ সিদ্দিকী-এর ফলাফলের দিকেও সবার নজর রয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.