Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই : কাপাসিয়ার এমপি আইউবী 

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই : কাপাসিয়ার এমপি আইউবী 
আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই : কাপাসিয়ার এমপি আইউবী 

গাজীপুরের কাপাসিয়ায় অসহায়, গরীব ও দুঃখীদের মাঝে 'খিরাটী সমাজ কল্যাণ সংস্থা'র আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ মার্চ) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী এলাকার ডঃ এম এ হাসান মডেল স্কুল মাঠে সাতশো'র অধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংস্থা। সমাজের অসহায় গরীব ও দুঃখীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে খিরাটী সমাজ কল্যাণ সংস্থা। এবারো তার ব্যতিক্রম নয়, ২৯তম বছরেও এ ধারা অব্যাহত রয়েছে।

খিরাটী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়ার নবনির্বাচিত সাংসদ মু. সালাহউদ্দিন আইউবী।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আইউবী বলেন, আমরা (জামায়াতে ইসলামী) মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের কল্যাণেই স্বার্থকতা নিহিত রয়েছে। যারা সমাজের অসহায় গরীব মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি আপনাদের বাসার কাজের লোক। আপনাদের সন্তানদের যেভাবে কাজ করাতে পারেন। ঠিক আমাকেও সেভাবে কাজ করাতে পারবেন। শ্রম দিয়ে হোক আর অর্থ দিয়ে হোক আমি আপনাদের পাশে থাকতে চাই। কারণ আমিও আপনাদের সন্তানদের মতো।

তিনি আরো বলেন, সমাজ হোক আর ইউনিয়ন হোক সব জায়গায়ই যোগ্য,আদর্শবান ও ভালো মানুষের নেতৃত্ব প্রয়োজন। অপরাধ, দূর্নীতি, মাদক নির্মূলে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সব সময়ই আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ।

ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইমতিয়াজ বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক আফজাল, আক্তার হোসেন পালোয়ান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন রিপন। 

বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গ্রামবাসীর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, হাফেজ মো: সোহরাব হোসেনসহ প্রমুখ।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.