Friday, May 15, 2026
Live

উগান্ডার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত

মে ১৫: উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান...

উগান্ডার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত

মে ১৫: উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লোসাং চিয়াংছুন সম্প্রতি উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট মুসেভেনি প্রেসিডেন্সিয়াল প্যালেসে লোসাং চিয়াংছুনের সঙ্গে বৈঠক করেন।

লোসাং চিয়াংছুন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে মুসেভেনিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট মুসেভেনির কৌশলগত নির্দেশনায় সাম্প্রতিক বছরগুলোয় চীন ও উগান্ডার মধ্যকার সর্বাত্মক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব উচ্চমাত্রার উন্নয়ন বজায় রেখেছে।

তিনি আরও জানান, উগান্ডার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও এগিয়ে নিতে, উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে সার্বিকভাবে গভীরতর করতে চীন আগ্রহী। এর মাধ্যমে নতুন যুগে সার্বক্ষণিক চীন–আফ্রিকা অভিন্ন ভবিষ্যতের সমাজ গঠনে বড় অবদান রাখা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।

লোসাং চিয়াংছুনকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে মুসেভেনি বলেন, উভয় দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে দৃঢ় সমর্থন অব্যাহত রাখা, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে উগান্ডা আগ্রহী।

(রুবি/ফয়সল/সুবর্ণা)

习近平主席特使、全国人大常委会副委员长洛桑江村出席乌干达总统就职典礼

当地时间2026年5月12日,应乌干达总统穆塞韦尼邀请,习近平主席特使、全国人大常委会副委员长洛桑江村在乌干达首都坎帕拉出席穆塞韦尼总统就职典礼。14日,穆塞韦尼在总统府会见洛桑江村。

洛桑江村向穆塞韦尼转达了习近平主席的热烈祝贺和良好祝愿,表示近年来在习近平主席和穆塞韦尼总统的战略引领下,中乌全面战略合作伙伴关系保持高水平发展。中方愿同乌方一道,赓续传统友谊,加强发展战略对接,全方位深化各领域合作,为构建新时代全天候中非命运共同体作出更大贡献。

穆塞韦尼请洛桑江村转达对习近平主席的亲切问候和崇高敬意,表示愿同中方在涉及彼此核心利益和重大关切问题上坚定相互支持,推进各领域务实合作,不断造福两国人民。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.