Wednesday, June 10, 2026
Live

৬,০০০ টাকা কলেজ ভর্তি অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

কারা পাবে, আবেদন যেভাবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 5.0 (1)
৬,০০০ টাকা কলেজ ভর্তি অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
৬,০০০ টাকা কলেজ ভর্তি অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ৬,০০০ টাকা কলেজ ভর্তি অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এককালীন ৬,০০০ টাকা ভর্তি সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এই অনুদান প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারা পাবেন এই ৬,০০০ টাকা সহায়তা?

দেশের সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

আবেদন শুরুর তারিখ ও শেষ সময়

শিক্ষার্থীরা আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা বাধ্যতামূলক।

আবেদন করার লিংক

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন:
👉 https://www.eservice.pmeat.gov.bd/admission

আবেদন যোগ্যতা (Eligibility Criteria)

ভর্তি সহায়তা পেতে হলে শিক্ষার্থীদের নিচের শর্তগুলো পূরণ করতে হবে—

  • পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর অথবা GPA ৫-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে
  • অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে
  • এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র জমা দিতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় নিচের ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে—

  • স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ
  • প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
  • জন্মনিবন্ধন সনদ
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID)
  • অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য

কীভাবে দেওয়া হবে টাকা?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি জমা দিতে হবে না। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূলে ৬,০০০ টাকা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Rate This Article

5.0
out of 5
★★★★★
1 rating

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.