Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

কাপাসিয়ায় জমি দখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ায় জমি দখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কাপাসিয়ায় জমি দখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি জবর দখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

শুক্রবার (১৩ মার্চ ) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মৃত গিয়াস উদ্দিনের ছেলে প্রফেসর আব্দুল খালেক। তিনি দাবি করেন, নরোত্তমপুর দুলাল মার্কেট- নামা বারিষাব প্রধান রাস্তা থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য আমাদের নিজস্ব জোত জমির উপর দিয়ে ফসলের ক্ষতি না করে ছোট করে পায়ে হাঁটার একটি রাস্তা ব্যবহার করি আমাদের সুবিধার জন্য। 

কিন্তু সম্প্রতি প্রতিবেশী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের স্ত্রী মোসা: মিনারা বেগম ও তার পরিবারের লোকজন উক্ত এক পায়ের রাস্তা জবরদখল করে প্রশস্ত করে নিজেদের চলাচলের জন্য নির্মাণের পায়তারা করতেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার পরিবারের লোকজন এই রাস্তা নির্মাণের তীব্র প্রতিবাদ করছি। শুধুমাত্র দুয়েকটি পরিবারের সুবিধার জন্য আমাদের নিজেদের ক্রয়কৃত ফসলি জোত জমি ব্যবহার করতে আমরা দিবো না।

এ সময় আব্দুল খালেকের বড় ভাই মোঃ আমির উদ্দিন বলেন, আমাদের জমির উপর দিয়ে মিনারা ও তার পরিবার রাস্তা নির্মাণের জন্য যে হুমকি-ধামকি দিচ্ছে আমি এর প্রতিবাদ জানাই। আমাদের ফসলি জমির উপর দিয়ে মিনারা বেগমের পরিবারের সদস্যদরা জোরপূর্বকভাবে রাস্তা নির্মাণ করতে চায়। এটা আমরা কোনভাবেই দিতে পারিনা। 

এ সময় আব্দুল খালেকের ভাগিনা মো: মাসুদুর রহমান বলেন, নবীতুল্লাহ, মিনারা বেগমের পরিবারের সদস্যদরা জোরপূর্বকভাবে আমার মামার জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে চায়। এতে আমরা বাঁধা দিলে তারা লোকজন নিয়ে আমার উপর হামলা করে এবং আমাকে মারধর করে, আমার ছোট দুই বোনকেও মারধর করেছে। এছাড়াও আমার এক বোনের ১ বরি স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে যায় মিনারা বেগমের নাতি।

ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য ফয়সাল বলেন, যে জমির উপর দিয়ে চলাচলের রাস্তা নির্মাণ করতে চায় মিনারা বেগমের পরিবারের লোকজন। এটা আমার চাচার জমি। এই জায়গা দিয়ে এক সময় পায়ে হাঁটার রাস্তা ছিলো। বর্তমানে আমরা এই জমির উপর দিয়ে রাস্তা করতে দিবো না বলে প্রতিবাদ জানাই। আর এতেই তারা আমাদেরকে হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায়ে থানায় অভিযোগ দায়ের করেন।

এসময় ভুক্তভোগীর বয়োবৃদ্ধ প্রতিবেশী এক চাচা বলেন, আমার ভাতিজাদেরকে হারিছ উদ্দিনের স্ত্রী বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। খালেকের জমির উপর দিয়ে রাস্তা না দিলে মেরে ফেলার হুমকিও দেয়। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল খালেক ও তার পরিবারের সদস্যরা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে এ ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করেন।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.