Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

কাপাসিয়ায় সাবেক স্বামীর নির্যাতন : আত্মহত্যার হুমকি স্ত্রীর

সংবাদ সম্মেলন করলেন স্ত্রী

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ায় সাবেক স্বামীর নির্যাতন : আত্মহত্যার হুমকি দিয়ে স্ত্রীর
কাপাসিয়ায় সাবেক স্বামীর নির্যাতন : আত্মহত্যার হুমকি দিয়ে স্ত্রীর

গাজীপুরের কাপাসিয়ায় মোসা: মারিয়া আক্তার (২০) নামে এক নারী সাবেক স্বামীর নির্যাতনে আত্মহত্যার হুমকি দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কাপাসিয়া বাজারে সাবেক স্বামীর নির্যাতনে আত্মহত্যার হুমকি দিয়ে এ সংবাদ সম্মেলন করেন। এদিকে ভুক্তভোগী মারিয়া আক্তার এক ছেলে সন্তানের জননী। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার সদর ইউনিয়নের ভুবনেরচালা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো: আতিক ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি তাকে বাড়ির কাছ থেকে জোরপূর্বক চোখ-মুখ বেঁধে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আতিক ওই দিন তাকে একাধিকবার ধর্ষণ করে পরের দিন নিজ বাড়িতে নিয়ে যায়। 

এ ঘটনার খবর পেয়ে মারিয়ার পিতা তার স্বজনদের নিয়ে আতিকের বাড়িতে গিয়ে সবকিছু শুনে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বিয়ে দিতে বাধ্য হন। কিন্তু তখন মারিয়ার বয়স ১৫ বছর হওয়ায় সরকারিভাবে বিবাহ রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। বিয়ের এক বছর পর তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। 

এর কিছুদিন পর থেকেই আতিক নানা অজুহাতে রাতের বেলা বাড়ির বাহিরে সময় কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরতো। খবর নিয়ে মারিয়া জানতে পারে, সে রাতের বেলা মাদক সেবন করে অন্য নারীদের নিয়ে রাত কাটায়। এ নিয়ে আপত্তি জানালে সে মারিয়াকে মারপিট করতো এবং ভালো না লাগলে তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যেতে পরামর্শ দিত। এভাবে আতিকের বেপরোয়া আচরণ ও নির্যাতন সইতে না পেরে মারিয়া ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি তাকে ডিভোর্স দিয়ে শিশু সন্তানকে নিয়ে পিতার বাড়িতে চলে আসেন। 

সেখানে আসার পর থেকে আতিক প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মারিয়া, তার পিতা-মাতাসহ আত্মীয় স্বজন ও পরিচিতজনদের নিয়ে নানা অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে আসছে এবং আতিক তাদের বিরুদ্ধে এ পর্যন্ত ৯টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মারিয়া নিজের ও সন্তানের খরচাদি মিটানোর জন্য বিউটি পার্লারের কাজ শিখে কাপাসিয়া বাজারে একটি বিউটি পার্লার স্থাপন করলে আতিকের নানা হুমকি ও ভয়ভীতিতে প্রায় তিন মাস আগে সেটিও বন্ধ করে দিতে বাধ্য হয়। 

বর্তমানে তিনি অভাব অনটন, নিরাপত্তাহীনতা ও তাকে নিয়ে ফেসবুকে আতিকের অশালীন প্রচারণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। এমতাবস্থায় সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা না পেলে আত্মহত্যা করা ছাড়া বর্তমানে কোনো উপায় নেই বলে দাবি করেন মারিয়া। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার শিশু সন্তান, মা-বাবা এবং দাদীসহ স্বজনরা।  

এ বিষয়ে মো: আতিকের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.