Sunday, September 27, 2026
Live

বাংলাদেশ-চীন বহুমুখী সহযোগিতা জোরদারের আহ্বান ইয়াও ওয়েনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশ-চীন বহুমুখী সহযোগিতা জোরদারের আহ্বান ইয়াও ওয়েনের

বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার ঢাকার এক হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ গুরুত্বের কথা তুলে ধরেন।

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীন ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ এবং দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। বিশেষ করে ইয়নুনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে পরিবহন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন ও শিক্ষাখাতে পারস্পরিক সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। এসব ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ দু'দেশের মানুষের যোগাযোগ বাড়ানো এবং 'বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর' বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, কয়েক দশক ধরে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সংগঠন দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। উচ্চপর্যায়ের সাম্প্রতিক প্রতিনিধি দলগুলোর সফর এই সহযোগিতাকে নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চীনা দূতাবাস উভয় দেশের পারস্পরিক উন্নয়ন ও সংযোগ বাড়াতে একটি পরিপূরক সেতু হিসেবে কাজ চালিয়ে যাবে। বাংলাদেশের সবখাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ সমৃদ্ধি অর্জনে চীন দৃঢ়-ভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের সিপিসি ইয়ুননান প্রোভিন্সিয়াল কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য চাও চুনমিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক নান্নু।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.