Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার দিলেন এমপি আইউবী

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার দিলেন এমপি আইউবী
মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার দিলেন এমপি আইউবী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ মু. সালাহউদ্দিন আইউবী'র উদ্যোগে আয়োজিত 'মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান' শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০ টায় কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) আক্তারুজ্জামান।

আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক মু. সালাহউদ্দিন আইউবী এমপি। 

এম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, অধ্যাপক ও গবেষক  শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করেন এম আব্দুল্লাহ।

এ বিষয়ে মু. সালাহউদ্দিন আইউবী এমপি বলেন, 'মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জনতার অবদানকে জাতির সামনে তুলে ধরার জন্য এ মহতি আয়োজন। এ বিষয়ের উপর পাঁচ শতাধিক রচনা জমা পড়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট বিজ্ঞ বিচারক ও নিরীক্ষক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় রচনা মূল্যায়ন ও বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সর্বমোট ২৮ জনকে পুরষ্কৃত করা হয়। লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ৮ হাজার টাকা করে দেয়া হয়। বাকী ২৫ জনকে ২ হাজার টাকা ও ক্রেস্ট উপহার দেয়া হয়।'

তিনি আরো বলেন, 'আগামী ১৬ ডিসেম্বর (২০২৬) এসব রচনা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।'

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.