Wednesday, June 10, 2026
Live

শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার এমসিকিউ ফলাফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন

২২ এপ্রিল ২০২৬ রাতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ফল প্রকাশিত হয়েছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার এমসিকিউ ফলাফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার এমসিকিউ ফলাফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার এমসিকিউ ফল প্রকাশ করেছে।  ২২ এপ্রিল ২০২৬ রাতে এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। পরীক্ষার ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে (https://ntrca.gov.bd/) প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।

এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া প্রকাশিত ফলাফল প্রয়োজনবোধে বিধি অনুযায়ী সংশোধনের অধিকার সংস্থাটি সংরক্ষণ করে।

উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পেতে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে এই প্রথমবারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.